জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত প্রস্তাবিত আইনে ‘দ্বৈত প্রয়োগ’ রাখা হয়েছে অভিযোগ করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’-এর বিরোধিতা করে বিরোধীদল। পরে তারা ওয়াকআউট করেন।